দোকান ভাড়ার চুক্তিপত্র দলিল
মোঃ …………………., পিতা- মোঃ ………………………, সাং- …………………., থানা-
……………………., পোঃ ……………….., জেলা- …………….., জাতীয়তা-
বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।
------------------প্রথম পক্ষ/ দোকান মালিক
মোঃ …………………., পিতা- মোঃ ………………………, সাং- …………………., থানা-
……………………., পোঃ ……………….., জেলা- …………….., জাতীয়তা-
বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।
--------------------দ্বিতীয় পক্ষ/ দোকান ভাড়াটিয়া
পরম করুণাময় মহান আল্লাহ তা’য়ালার নাম স্বরন করিয়া অত্র দোকান ভাড়ার চুক্তিপত্রের বয়ান আরম্ভ করিলাম।
যেহেতু আমি ১ম পক্ষ উক্ত তফসিল বর্নিত সাং- ………………….,স্থিত দোকান ঘরের মালিক, আমি আমার
দোকান ঘরটি ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে আপনি ২য় পক্ষ দোকান ঘরের অগ্রিম বাবদ ১,৫০,০০০/-
(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মাসিক ভাড়া বাবদ ১২,০০০/- (বারো হাজার) টাকায় ভাড়া নিতে
রাজী হইয়াছেন। সে মতে অদ্য রোজ হাজিরান মজলিসের সম্মুখে আমরা উভয় পক্ষ একমত পোষন করিয়া
নিন্মোক্ত লিখিত শর্তাবলী সাপেক্ষে আমরা নিজ নিজ স্বীকারোক্তি প্রদান করিলাম।
চলামান পাতা- ০২
পাতা- ০২
-ঃ শর্তাবলী ঃ-
১। অত্র চুক্তিপত্রে বর্ণিত দোকান ঘরের চুক্তির মেয়াদ
০১/০১/২০২৪ ইং হইতে আরম্ভ হইয়া আগামী ৩১/০১/২০২৬ইং পর্যন্ত অর্থাৎ ০৩ (তিন) বৎসর বলবৎ
থাকিবে।
২। অত্র চুক্তিপত্রে
বর্ণিত দোকান ঘরের অগ্রিম বাবদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্য্য করা
হইল, যাহা ২য় পক্ষ ১ম পক্ষের নিকট প্রদান করিলেন এবং ১ম উক্ত টাকা বুঝিয়া পাইলেন। অত্র
চুক্তিপত্রে বর্ণিত দোকান ঘরের চুক্তির মেয়াদ শেষ হওযার পূর্বে ১ম পক্ষ অগ্রিম অথবা
মাসিক ভাড়ার টাকা বৃদ্ধি করিতে পারিবে না।
৩। অত্র চুক্তিপত্রে
বর্ণিত দোকান ঘরের মাসিক ভাড়া বাবদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ধার্য্য করা হইল, যাহা
প্রতি মাসের ০১- ১০ তারিখের মধ্যে ২য় পক্ষ ১ম পক্ষের বরাবরে প্রদান করিতে বাধ্য থাকিবেন।
৪। অত্র চুক্তিপত্রে
বর্ণিত দোকান ঘরের বিদ্যুৎ বিল সাব-মিটার আনুযায়ী ২য় পক্ষ দিতে বাধ্য থাকিবেন।
৫। অত্র চুক্তিপত্রে
বর্ণিত দোকান ঘরে ২য় পক্ষ যে কোন ধরণের বৈধ ব্যবসা করিতে পারিবেন এবং কোন প্রকার অবৈধ
ব্যবসা বা অবৈধ মালামাল ২য় পক্ষ অত্র দোকান ঘরে রাখিতে পারিবে না, যদি করে তবে ২য় পক্ষ
এককভাবে দায়ী হইবেন, ইহাতে ১ম পক্ষ কোন দায়ভার গ্রহণ করিবে না।
চলমান পাতা-০৩
পাতা-৩
৬। অত্র চুক্তিপত্রে
বর্ণিত ঘরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি ২য় পক্ষ ঘর ছাড়িয়া দিতে চায় তবে ১ম
পক্ষকে কমপক্ষে ০৩ (তিন) মাস পূর্বে জানাইতে
হইবে। অনুরূপভাবে ১ম পক্ষের ঘরটি একান্ত প্রয়োজন হইলে কমপক্ষে ০৩ (তিন) মাস পূর্বে ২য় পক্ষকে জানাইতে হইবে।
৭। অত্র চুক্তিপত্রে
বর্ণিত দোকান ঘরের চুক্তির মেয়াদ শেষে ২য় পক্ষ উক্ত দোকান ঘরটি ১ম পক্ষের নিকট বুঝাইয়া
দিতে বাধ্য থাকিবেন এবং ১ম পক্ষ অগ্রিম জামানতকৃত টাকা এককালীন ফেরৎ দিতে বাধ্য থাকিবেন।
এতদ্বার্থে,
স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় আমরা উভয় পক্ষ অত্র চুক্তি
পত্র পড়িয়া, অন্যের দ্বারা পড়াইয়া বুঝিয়া, শুনিয়া, ইহার মার্মার্থ ও ফলাফল ভালভাবে
অবগত হইয়া আমরা উভয় পক্ষ নিজ নিজ সহি স্বাক্ষর সম্পাদন করিলাম। ইতি, তাং:
স্বাক্ষীগণের স্বাক্ষর:
১। ১ম পক্ষ/দোকানের মালিকের স্বাক্ষর
২।
৩। ২য় পক্ষ/দোকানের ভাড়াটিয়ার স্বাক্ষর


0 coment rios: